সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ১১:৪৮:২০ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের

ছবি: সংগৃহীত


সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন । বৃহস্পতিবার ( ১৬ মে ) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তিলি বাজার, চন্ডিপুল এলাকার রাস্তা অবরোধ করেন তারা। পরে সন্ধ্যা সোয়া ৭টা দিকে পুলিশের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ প্রত্যাহার করে তারা।

জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, ২০২১ সাল থেকে পরিবহন শ্রমিকদের কাছ থেকে তাদের চিকিৎসা ও বিভিন্ন ভাতা বাবদ ৩০ টাকা তোলা হচ্ছে। আজ দক্ষিণ সুরমার তিলি বাজার এলাকায় এই টাকা উত্তোলনের সময় আমাদের কয়েকজন পরিবহন শ্রমিকদের আটক করার চেষ্টা করে পুলিশ। এ ঘটনার প্রতিবারদে পরিবহন শ্রমিকরা তিলি বাজার, চন্ডিপুল এলাকা অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসনের সাথে কথা ঘটনাস্থলে আসেন। তাদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বর্তমানে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা।

এদিকে, অবরোধের ফলে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একদিকে হুমায়ুন রশীদ চত্বর-চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার লালাবাজার পর্যন্ত দুপাশে আটকা পড়ে যানবাহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। এর আগেও এ বছরের ৬ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক