শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৮:৪৯:৫৮ পূর্বাহ্ন

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


তাপদাহ থেকে বাঁচতে নতুন করে আবারো বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ। রোপিত বৃক্ষের মধ্যে রয়েছে আম, লিচু, আমড়া, জলপাই, জাম, নিম গাছ, কদম গাছ, আগর গাছ, কৃষ্ণচুড়া ইত্যাদি।

বৃহস্পতিবার(১৬ মে) বিকেলে হলের সামনের রাস্তার দু'পাশে এসব বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ কবির হোসেন। 

এ সময় তিনি বলেন, শাবিপ্রবি সবুজের এক অভয়ারণ্য। আমরা ক্যাম্পাসকে সবুজায়ন করতে সব সময় বৃক্ষরোপণ করে যাই। ইতিমধ্যে এ ক্যাম্পাসে কয়েকবছরের মধ্যেই লক্ষাধীক বৃক্ষ রোপণ করা হয়েছে। বঙ্গবন্ধু হলের উদ্যোগে এ বৃক্ষরোপণ এই হলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিবে এবং হল কর্তৃপক্ষ এসবের যথাযত যত্ন নিবে বলে আশা রাখি।

হলের প্রভোস্ট(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান খান সোহাগ বলেন, একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষা, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আয়োজিত আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী প্রজন্মকে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ উপহার দেয়া এবং পরিবেশ বাচানোর জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। সামনের দিনগুলোতেও পরিবেশের সাথে সারসাম্যপূর্ণ গাছ লাগানোর কাজ অব্যাহত থাকবে এবং হলে আশে-পাশের খালি স্থানগুলোতে বৃক্ষ রোপনের মাধ্যম পরিবেশ রক্ষা এবং নান্দনিকতার কাজ সমুন্নত থাকবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান প্রমুখ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক