ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৯:০০:২১ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিবঙ্গ রাজ্যে বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে।  নিহতদের মধ্যে তিন শিশু, তিন জন পুরুষ ও পাঁচ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) ঘটনাটি ঘটেছে রাজ্যের মালদহ জেলায়।

জানা যায়, প্রায় সকলের মৃত্যু হয়েছে ঝড়ের সময় আম কুড়োতে গিয়ে।

এরমধ্যে কয়েকজন আম বাগানের পাহারা দিতে গিয়ে এমন ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছেন।  এ দিন জেলাটির বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর খবর এসেছে।

নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।রাজ্যের উত্তরবঙ্গের এই জেলা আম চাষের জন্য বিখ্যাত।


 বৃহস্পতিবার মালদহের বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে আচমকা বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হয়। তাতেই আম কুড়াতে গিয়ে শিশু ও নারীদের মৃত্যু হয়।  অপরদিকে আমবাগান পাহারার কাজে ছিলেন পুরুষরা।  সেই সময়ই বাজ পড়ে মৃত্যু হয় তাদের।  

এ দিন সকাল থেকেই রাজ্যজুড়ে প্রচণ্ড গরম পড়তে থাকে।  দুপুরের পর থেকেই হঠাৎই আকাশ কালো করে ঝড়বৃষ্টি নামে।  ১১ জনের মৃত্যু ছাড়াও বজ্রপাতে আহত হয়েছেন বেশ কয়েকজন।  তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বাড়বে।  চলবে আগামী রোববার পর্যন্ত।  আগামী তিনদিন রাজ্যে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।  তবে সোমবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তারপর ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার