গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ডে কোম্পানী ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ডে কোম্পানী ক্যাম্প অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৯:১৫:২১ পূর্বাহ্ন

গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ডে কোম্পানী ক্যাম্প অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। গাইড সদস্যরা তাদের জীবনমান উন্নয়নে নিজেকে এক অন্যন্য শক্তি হিসেবে গড়ে তুলছেন। আমি আশা করি দেশের যেকোন দূর্যোগ মোকাবেলায় তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ও আলমপুরস্থ দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের আয়োজনে দিনব্যাপী ডে কোম্পানী ক্যাম্প ২৪ উপলক্ষে দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের গাইড শিক্ষার্থীদের দীক্ষাদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বেগম নুছরত হক এর সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা দাশ তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারী ও জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা জাফরীন রোজী। 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশান আরা, সিনিয়র শিক্ষক সুচরিতা দাস, সিনিয়র শিক্ষক ফেরদৌসী খানম চৌধুরী, শ্রাবনী দাশ সুইট, গাইড রেঞ্জার ফাতেমা তুজ জাহান রূপকথা প্রমুখ। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক