শায়েস্তাগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৯:১৯:০৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

ছবি: নিজস্ব


প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ রুপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে বেকারত্ব দুরীকরণে একটি স্মার্ট ইউনিয়ন গঠনের লক্ষ্যে ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা তৈরির নিমিত্তে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন কে ফ্রিল্যান্সার ইউনিয়ন গঠনের লক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

১৬ মে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের শেখ রাসেল আইসিটি ল্যাব রুমে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা আক্তার মিতা। 

একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা আইসিটি সহকারী প্রোগামার মোঃ কাউসার আহমেদ। 

প্রধান অতিথি  হিসেবে জুমে বক্তব্য রাখেন,  হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান  যুগে তথ্য প্রযুক্তি, আইটি প্রশিক্ষন নিয়ে নিজেকে স্বাবলম্বী,  ফ্রিল্যান্সার,উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে বেকারত্ব দুরীকরন,স্মার্ট বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য  রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান,শায়েস্তাগঞ্জ উপজেলা কমিশনার (ভুমি) মোঃ নাহিদ ভুইয়া, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খাঁন।

 এ ছাড়া আরো বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুস সহিদ, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব। 

২০জন প্রশিক্ষনার্থীকে ৩ মাস প্রশিক্ষণের মাধ্যমে তাদের কে গ্রাফিক ডিজাইন সহ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে অনন্য ভুমিকা রাখবে। সঠিক ভাবে এই প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তারা স্বাবলম্বী, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে।



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার