ছবি: সংগৃহীত
সিলেট বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মিজান আহমেদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজারে ফুড ভিলেজ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।নিহত মিজান পৌরসভার নিদনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সড়কে হটাৎ মানুষের জটলা দেখতে পাই। সেখানে গুরুতর আহত অবস্থায় যুবক পড়ে ছিল। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে কিভাবে দুর্ঘটনা হয়েছে তাৎক্ষনিকভাবে বিস্তারিত জানা যায় নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর।
এদিকে নিহতের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে এসেছেন নিহতের স্বজনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ বিয়ানীবাজার সরকারি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
এস এইচ টি/




