বানিয়াচংয়ে ৩ খুনের ঘটনায় ১শ জনকে আসামী করে থানায় মামলা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বানিয়াচংয়ে ৩ খুনের ঘটনায় ১শ জনকে আসামী করে থানায় মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ১২:৩৫:৩৯ অপরাহ্ন

বানিয়াচংয়ে ৩ খুনের ঘটনায় ১শ জনকে আসামী করে থানায় মামলা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে ৩ খুনের ঘটনায় ৭ দিন পর ১শ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

নিহত লিলু মিয়ার ভাই ছোট মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন।

 মামলাটি তদন্ত করবেন বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন। 

তিনি জানান ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামের গ্রাম্য দাঙ্গায় নিহত লিলুর ভাই বাদী হয়ে ঘটনার মূলহোতা বদরুল আলম ওরফে বদিকে প্রধান আসামী করে আগুয়া গ্রামের আব্দুল কাউয়ুম, আব্দুল খালেক, আশিক মিয়া, আবুল খায়েরসহ ১শ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন। 

যার মামলা নং ১৫, তারিখ ১৬/০৫/২৪ইং। ইতিমধ্যে এ মামলার প্রধান আসামী বদরুল আলম ওরফে বদিরকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। 

উল্লেখ্য, ৯ মে বৃহস্পতিবার আগুয়া বাজারে সিএনজি অটো রিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে মামলার প্রধান আসামী বদরুল আলম বদির ও নিহত সিএনজি চালক কাদির মিয়ার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয় আগুয়া গ্রাম। সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক কাদির মিয়া ও সিরাজ মিয়া মারা যান। 

দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক লিলু মিয়াকে মৃত ঘোষনা করে। 

পরে ঘটনাস্থল পরিদর্শণ করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজানুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। 

এ সময় তারা সুষ্টু বিচারের আশ্বাস  দিয়ে এ সকল গ্রাম্য দাঙ্গার পুনরাবৃত্তি না ঘটাতে এলাকাবাসীসহ সবার প্রতি অনুরোধ জানান।

অপর দিকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী বদরুল আলম ওরফে বদিরকে ব্রাহ্মনবাড়িয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার