নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৩:২১:১৪ পূর্বাহ্ন

নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী  উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ


তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ও সিটি সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরীর সার্বিক সহযোগিতায় দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে সিলেট নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সিলেট জেলার সাবেক সভাপতি সুষমা সুলতানা রুহীর সভাপতিত্বে ও গ্রাসরুটস এর সিইও হিমাশু মিত্র এর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী অণিতা দাশ গুপ্তা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকন্দার আলী প্রমুখ। এছাড়াও গ্রাসরুটস জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বর্তমান সময়ে নারী উদ্যোক্তারা কোন কাজকর্ম করতে পারছেন না। তৃণমূল নারীর উদ্যোক্তা সোসাইটি নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী উদ্যোক্তাদের যেকোনো উন্নয়ন কর্মকান্ডে উক্ত সোসাইটি এগিয়ে আসছে। এ উপলক্ষে প্রায় আড়াইশো উদ্যোক্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নারী উদ্যোক্তাদের উন্নয়নে মেয়র নুরজামান চৌধুরী সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক