বিশিষ্ট কূটনীতিক ও সাহিত্যিক, সাবেক সচিব মরহুম ফারুক আহমেদ চৌধুরীর জন্মবার্ষিকী আজ শুক্রবার ( ১৭মে)। তিনি এ দিন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বারোকোট গ্রামে। বাবা মরহুম গিয়াস উদ্দিন আহম্মেদ ও মাতা মরহুমা রফিকুননেছা খাতুন চৌধুরী।
১৯৮৪ সালে ফারুক চৌধুরী বাংলাদেশের পররাষ্ট্রসচিব নিযুক্ত হন। ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ফারুক চৌধুরী জাতিসঙ্ঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বহুবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সার্কের উদ্বোধনী সম্মেলনে মহাসচিব ছিলেন। ফারুক চৌধুরী ব্র্যাকের উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের সদস্য ছিলেন। বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে তিনি বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন। তার ১০টি বই প্রকাশিত হয়েছে।
তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার, আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার, বাংলাদেশ ইতিহাস পরিষদের পুরস্কার পেয়েছেন। জিনাত চৌধুরী তার সহধর্মিণী। ২০১৭ সালে ১৭ মে ফারুক চৌধূরী ইন্তেকাল করেন।
মরহুম গিয়াসুদ্দিন আহমদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেছেন পরিষদের আহবায়ক মো. ফয়ছল আলম।
এলএইচ




