ছবি: সংগৃহীত
সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কালিঘাট পেঁয়াজপট্টি এলাকার খুরশিদ আলম মোল্লার চা’র দোকানের ভেতরের জুয়ার বোর্ড থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর মেজরটিলা ইসলামপুর এলাকার মৃত আবু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া, শেখঘাট লামাপাড়ার মাহমুদ মিয়ার বাসার শফিক মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৫), জকিগঞ্জের সাইদ্যাবাদের মৃত তজন আলীর ছেলে হোসেন আহমদ (৩৫), ব্রাম্মনবাড়িয়ার নবীনগর থানার শাহপুর গ্রামের খুরশেদ আলমের ছেলে বশির (২৩) ও তার ভাই মো. জালাল (১৯)।
তাদের বিরুদ্ধে শুক্রবার (১৭ মে) কোতোয়ালি থানায় মামলা দায়ের করে আদালতে সপোর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণামধ্যম শাখা।
এস এইচ টি/




