সিলেটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর যুবলীগের শোভাযাত্রা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সিলেটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর যুবলীগের শোভাযাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৮:২৬:০৬ পূর্বাহ্ন

সিলেটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর যুবলীগের শোভাযাত্রা

ছবি: সংগৃহীত


১৭ই মে বঙ্গবন্ধুন্যা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে, সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দুর্গম পথের নির্ভীক শীর্ষক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেল ৩টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  

শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে স্বদেশে ফিরে আসেন আমাদের বাঙালির আশা- আশা-আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। ওই দিন সারা দেশ থেকে আসা লাখো মানুষ তাঁকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা। 

তিনি বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইলফলক। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার তার বক্তব্যে বলেন, আজকে দিনটি বাঙালি জাতির জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী  শেখ হাসিনা নীতি ও আদর্শের প্রশ্নে পিতা শেখ মুজিবের মতোই অবিচল, দৃঢ় ও সাহসী। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সকল শ্রেণি ও পেশার মানুষের কল্যাণে যুগান্তকারী অবদান রেখে চলেছেন। সিলেট মহানগর যুবলীগ সর্বদা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে।

শোভাযাত্রায় সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ সহ ৪২ টি ওয়ার্ড যুবলীগ ও বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত ছিলেন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক