শিক্ষা মানুষের এমন একটি পথ যা মানুষকে ভিতর থেকে আলোকিত করে-অধ্যাপক ড. তাহমিনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিক্ষা মানুষের এমন একটি পথ যা মানুষকে ভিতর থেকে আলোকিত করে-অধ্যাপক ড. তাহমিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৮:২৮:৪২ পূর্বাহ্ন

শিক্ষা মানুষের এমন একটি পথ যা মানুষকে ভিতর থেকে আলোকিত করে-অধ্যাপক ড. তাহমিনা

ছবি: সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেছেন, নিজ জাতি ও দেশের ইতিবাচক পরিবর্তন করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা মানুষের এমন একটি পথ যা মানুষকে ভিতর থেকে আলোকিত করে তুলে। আর এই শিক্ষা অর্জন করতে হলে সবাইকে ভালো স্বপ্ন দেখতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে এমন উচ্চতা নিতে হবে যাতে পরবর্তী প্রজন্ম তোমাদের অনুসরণ করেন। নিজেকে আত্মবিশ্বসী, দক্ষতা, মানষীকভাবে সুস্থ্য ও সময়নুবর্তিতা করে তুলতে হবে। পাশাপাশি অন্যকে সম্মান করতে হবে, তবেই তুমাকে অন্যরা সম্মান করবে।

তিনি শুক্রবার (১৭ মে) পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) আয়োজনে ও দাতা সংস্থা (মিসারিঅর/কেজেডই) এর সহায়তায় সিলেট সদরের বেসরকারী সংস্থা এফআইভিডিবি এর কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে দুইদিনব্যাপি সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা বিষয়ক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

পাসকপ এর ফিল্ড ফেসিলিটিটর মঙ্গল পাত্র এর পরিচালনায় দুইদিনব্যাপি যুব সেমিনারে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন পাসকপ এর প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী, কারিতাস সিলেট এর প্রোগ্রাম অফিসার চন্দন রোজারিও, সিলেট সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জনাব আনাস হাবীব কলিন্স। 

সেমিনারে সহায়কবৃন্দ যুবদের উৎসাহবৃদ্ধিমূলক আলোচনায় যুব সমাজের গুরুত্ব, সমাজে যুবদের করণীয়, মানবাধিকার এর ধারনা, সমাজ ও দেশ উন্নয়নে যুবকদের সম্পৃক্ততা এবং পাত্র ও চা জনগোষ্ঠীর যুবকদের বর্তমান অবস্থা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। 

উল্লেখ্য, গত ১৬ মে ২০২৪ইং থেকে ১৭ মে ২০২৪ ইংরেজি পর্যন্ত সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পাসকপ এর কর্মএলাকার পাত্র ও মুন্ডা জনগোষ্ঠীর ৩৫ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা বিষয়ক সেমিনার এর শুভ উদ্ভোধন করেন পাসকপ এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক