সাংবাদিক রেনু ও ছড়াকার জুয়েলের পিতা আর নেই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রী মেয়রসহ বিভিন্ন মহলের শোক

সাংবাদিক রেনু ও ছড়াকার জুয়েলের পিতা আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৩:০৩:৪৭ পূর্বাহ্ন

সাংবাদিক রেনু ও  ছড়াকার   জুয়েলের পিতা আর নেই


দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের পিতা হাজী মো: আব্দুল হান্নান (৮৪) আর নেই (ইন্নালিল্লাহি----রাজিউন)। গতকাল শুক্রবার (১৭ মে) রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর মরহুমের লাশ তাঁতীপাড়াস্থ বাসায় নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি ৫ ছেলে এক মেয়ের জনক ছিলেন। এরমধ্যে দুই পুত্র সাংবাদিক আব্দুর রশিদ মো. রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের বর্তমানে সপরিবারে কানাডা প্রবাসী। 

শনিবার (১৮ মে) বাদ যোহর নয়াসড়ক মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমের লাশ হযরত মানিকপীর (রহ:) মাজার সংলগ্ন টিলায় দাফন করা হবে। 

মরহুম আব্দুল হান্নান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের প্রাক্তন জনপ্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার আজমল খান ও ফটো সাংবাদিক মামুন হাসান।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক