ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব: মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব: মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৩:০৬:২৯ পূর্বাহ্ন

ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব: মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান


বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৭ মে শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে ১৩তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা করা হয়। পাশাপাশি মোবাইলের অযাচিত মেয়াদের নামে টাকা আত্মসাৎ-এ ক্ষোভ প্রকাশ ও এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাৎ-এর বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২১ মে মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব নিয়ন্ত্রলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান ও বেলা ১২.৩০ ঘটিকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলার সহকারী পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাত করে মোবাইল রিচার্জের মেয়াদ শেষে অব্যবহৃত মিনিট ও জিবি অপারেটররা কেটে নেওয়ায় বিষয়ে আলোচনা করে ভবিষ্যাৎ কর্মসূচী গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।  

সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীতে মাত্রাতিরিক্তভাবে ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাসাবাড়ি সহ নগরীর প্রতিটি জায়গায় ভিক্ষুকের জন্য বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমন কোনো জায়গা নেই যেখানে ভিক্ষুক নেই। হাঁটা চলার জায়গা সহ যেকোন বাহনে ভিক্ষুকের উপদ্রব অন্যান্য সময়ের চেয়ে অনেক গুন বৃদ্ধি পেয়েছে। সব বয়সের অনেকেই ভিক্ষাকে পেশা হিসেবে বেচে নিয়েছে। পাশাপাশি মহানগরীর বিভিন্ন পয়েন্টে হিজড়াদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সুষ্টু পর্যবেক্ষনের মাধ্যমে ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরী। বক্তারা আরো বলেন, ১৮ কোটি লোকের দেশে সবাই যদি ২০ টাকা করে মোবাইলে রিচার্জ করি, তাহলে হিসাব করেন এক দিনে কত কোটি টাকা কোম্পানিগুলো সিস্টেমের মাধ্যমে কেটে নিয়ে যাচ্ছে। রিচার্জের মেয়াদ শেষে খরচ না হওয়া টাকা কি পচে যায়? তা না হলে পরবর্তী রিচার্জের সঙ্গে গ্রাহকের অ্যাকাউন্টে তা ফিরিয়ে দেওয়া হয় না কেন? এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিবিযুকস'র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল আহমদ, সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক  মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-প্রচার সম্পাদক সুহেল মিয়া, হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী জাবেদ মান্না ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে আদনান ছামি ফাহিম।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক