এমপি হাবিবের সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

এমপি হাবিবের সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৪:৫২:২৯ পূর্বাহ্ন

এমপি হাবিবের সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত


সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সাংবাদিকরা তাঁদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন। তাই সাংবাদিকদের যথাযথ মুল্যায়ন করা আমাদের নৈতিক দ্বায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার কামালবাজারস্থ তাঁর নিজ বাড়িতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকরা যেকোনো ঘটনা দুর্ঘটনায় সবার আগে এগিয়ে যান। জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে জনগণের মাঝে পৌঁছে দেন। এজন্য আমরা ঘরে বসে সব বিষয়ে জানতে পারি।

সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে যাছাই-বাছাই করে সত্য সংবাদ উপস্থাপনের জন্য দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি তিনি আহবান জানান।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক