সিলেট প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের সিলেট অফিসের সাবেক স্টাফ রিপোর্টার, কানাডা প্রবাসী সাংবাদিক আব্দুর রশিদ মো. রেনুর পিতা আব্দুল হান্নানের (৮৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ।
শনিবার (১৮ মে) এক শোক বার্তায় ক্লাব সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে, শুক্রবার (১৭ মে) রাত ১০টায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক রেনুর পিতা মরহুম আব্দুল হান্নান ছিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুরের সাবেক জনপ্রতিনিধি।
এলএইচ




