ধৈর্যহারা হয়ে প্রতিবন্ধি শিশুকে হত্যা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ধৈর্যহারা হয়ে প্রতিবন্ধি শিশুকে হত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৬:৪০:৪০ পূর্বাহ্ন

ধৈর্যহারা হয়ে প্রতিবন্ধি শিশুকে হত্যা


শ্রীমঙ্গলে আড়াই বছরের প্রতিবন্ধী শিশুকে বিষ (কীটনাশক) খাইয়ে হত্যা করেছেন মা-বাবা।  এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামে। শুক্রবার রাতে শিশুটি মারা যায়। 

ফারিয়া আক্তার নামে ওই মেয়ে শিশুটির বাবার নাম রাশেদ মিয়া ও মা হলেন একই গ্রামের ওয়াসিত মিয়ার মেয়ে শাপলা বেগম। রাশেদ ওই গ্রামের ফয়জল মিয়ার ছেলে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারত না, বিছানায় শুয়ে থাকত। এতে শিশুর মা-বাবা ধৈর্যহারা হয়ে পড়েন। তারা প্রায় সময় ফারিয়াকে অবহেলা করে ঘরের বাইরেও ফেলে রাখতেন। 

শুক্রবার বিকালে ফারিয়ার মুখে কীটনাশক ঢেলে দেন ওই দম্পতি। পরে ফারিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মেয়েটি মারা যায়। মেয়ের লাশ বাড়িতে এনে দাফনের চেষ্টা করেন তারা। কিন্তু ইতিমধ্যে বিষ খাওয়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফারিয়ার মা-বাবা ও নানি পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফারিয়ার নানা ওয়াসিত মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। 

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মা-বাবা কীটনাশক খাইয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক