ওসমানীনগরে হাওর নদী খাল পানি শূন্য খননের অভাব
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে হাওর নদী খাল পানি শূন্য খননের অভাব

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৭:৫০:১২ পূর্বাহ্ন

ওসমানীনগরে হাওর নদী খাল পানি শূন্য খননের অভাব

ছবি : নিজস্ব


সিলেটের ওসমানীনগরে হাওর হতে কৃষকরা সোনালী বোরো ধান তুলার পরও প্রচন্ড খরতাপে হাওর নদী ও খাল পানিশূন্য হয়ে পড়েছে।

বোরো ধান তুলা হাওর হয়েগেছে এখন গরু চারণভূমি। আর খাল ও নদী খনন করার অভাবে প্রতি বছর শুকনা মৌসুমে  শুকিয়ে যায় হাওয়র নদী ও খাল কৃষি জমিতে সেচ দেওয়ার সময়ে পানিশূন্যতা দেখাদেয়। এবার প্রচন্ড খরতাপে হাওর,  নদী ও খালের তলদেশ মরু ভূমিতে পরিনত হয়েছে। এদিকে সামান্য বৃষ্টি হলেও আবার জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘর বাড়ি তলিয়ে যায় জরুরি বিত্তিতে উপজেলার নদী ও খাল খনন না করার ফলে চরম দুর্ভোগের স্বীকার  উপজেলার  কৃষক সহ জনসাধারণ।

ওসমানীনগর উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন বাজার সংলগ্ন খাল ও বুড়ি  নদীর কিনারে হওয়ার ফলে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর বাজার ও বুরুঙ্গা   ইউনিয়নের বুরুঙ্গা বাজার জামতলা বাজার সহ উপজেলার  বিভিন্ন হাট বাজার ঘিরে গড়ে উঠেছে অবৈধ ভাবে  স্থায়ী ও অস্থায়ী দোকান ঘর ও মার্কেট যেন দেখার কেউ নেই ।

এদিকে উপজেলার  হাওর গুলোতে এমন দিনে বর্ষার পানি হাওর,  নদী ও খাল বিলে থৈ থৈ করার কথা সাধারন মানুষ ভাবতে থাকলেও তার তলদেশ  শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়েগেছে। উপজেলার  প্রকান্ড হাওর বানাইয়া, মোক্তারপুর, নিরাইয়া, কালাসাড়া, রউনিয়া, লেংরা, যুগনিগড় এবং  নাটকিলা নদী, বুড়ীনদী,  কেওয়ালী খাল, দাসপাড়া খাল সহ অসংখ্য খাল, বিল, নদী ও হাওর পানিশূন্যতায় ধু ধু চরের মত একাকার হয়েগেছে। এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত  কৃষি অফিসার সায়মা নাজনীন  বলেন ভরাট হয়ে যাওয়া প্রাচিন নদী ও খাল খননের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে হবে।  অন্যতায় ওসমানীনগরের কৃষরা সেচের অভাবে  হারাবে তার কাংখিত ফসল ফলানোর মাঠ।

উপজেলা মৎস্য অফিসার মাশরূপা তাসলিম বলেন ওসমানীনগরে পরিক্লপিত ভাবে নদী, খাল ও বিল খনন করা হলে মাছের  আবাসন তৈরি হবে এবং মাছের  প্রজনন বৃদ্ধি হবে এতে সাধারণ মানুষের চাহিদা পুরন হবে পুষ্টির অভাব থাকবেনা। এতে মৎস্য আহরনে নদী,  খাল  ও বিল খনন করা একান্ত জরুরি।

কৃষক আব্দুল আজিজ বলেন, নিরাইয়া হাওরে এখন পর্যন্ত বর্ষার পানি না আসায় আমাদের গৃহপালিত গরু ছাগল মাঠে চরাতে পারছি।  এদিকে মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হওয়ার কারণে বর্তমানে  খাদ্যের অভাব নেই।

এদিকে খাল, বিল ও নদী শুকিয়ে যাওয়ার কারণে দেখা যায়না পানসী নৌকা সহ কৃষক ও জেলেদের হরেক রকম নৌকা এবং  দেশিও ছোট বড় বিভিন্ন প্রজাতির তাজা হাওরের মাছের শূন্যতা ও দেখা দিয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক