তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটির উদ্যোগে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটির উদ্যোগে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৫:৪৫:৩৮ পূর্বাহ্ন

তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটির উদ্যোগে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার রাতে নগরীর কুমারপাড়ায় একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জয় ভৌমিক ও বিসিক প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গ্রাসরুটস’র জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার পরিচালনায় সভায় সিলেট বিসিকের ডিজিএম ইঞ্জিনিয়ার সুহেল হাওলাদার গ্রাসরুটস এর সি ই ও হিমাংশু মিত্র, জেলা সভাপতি নাদিরা চৌধুরী রুমু, সম্পাদক সালমা বেগম, মহানগর সভাপতি জহুরা আক্তার, সম্পাদক ডা: নাফিসা শবনম জেলা সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানাসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, নারী উদ্দোক্তারা এখন বিসিক থেকে ৫% সুদের হারে ঋণ নিতে পারবেন। এছাড়া সিলেটের উদ্দোক্তাদের জন্য প্রয়োজন ভিত্তিক প্রশিক্ষণ ও উদ্দোক্তা উন্নয়নে বিসিক আরো সক্রিয় ভূমিকা রাখবেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক