ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন জায়গায় সবজির হাট, প্রতিনিয়ত যানজট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন জায়গায় সবজির হাট, প্রতিনিয়ত যানজট

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৬:২৭:২০ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন জায়গায় সবজির হাট, প্রতিনিয়ত যানজট

ছবি: সংগৃহীত


ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন জায়গায় সবজির হাটের জন্য প্রতিনিয়ত লেগে থাকে যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পূর্বাঞ্চলের দূরপাল্লার চালক ও যাত্রীরা।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের নরসিংদী অংশের জঙ্গি-শিবপুর এলাকায়  সবজির হাট ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর। সবজিবোঝাই ভ্যান, অবৈধ সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা এলোপাতাড়ি সড়কে পার্ক করা। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে সবজি কিনতে আসছেন পাইকারেরা। মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে আছে।

ভুক্তভোগীদের অভিযোগ, যানজটের অন্যতম কারণ মহাসড়কে সবজির হাট বসা। হাইওয়ে পুলিশের দায়িত্ব পালনে উদাসীনতা এবং তদারকির অভাব। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে এলেও মহাসড়ক থেকে বাজার স্থানান্তরে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ।

ব্যবসায়ীরা জানান, জঙ্গি শিবপুর, বারৈচা ও মরজাল বাসস্ট্যান্ড বাজারের ভেতরে সবজি ও মৌসুমি ফল বেচাকেনার পর্যাপ্ত জায়গা নেই। এ কারণে ক্রেতা-বিক্রেতারা ইচ্ছা করেই মহাসড়কে হাট বসান।

ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকের আহমেদ বলেন, দীর্ঘদিন যাবৎ বাজারগুলো বসছে। মাঝেমধ্যে গিয়ে যানজট নিরসনে কাজ করে থাকি। সামনেও মহাসড়কে যানজট নিরসনে কাজ করব।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক