সিলেটের জকিগঞ্জে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার, পাশে চিরকুট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সিলেটের জকিগঞ্জে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার, পাশে চিরকুট

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৬:২৯:২০ পূর্বাহ্ন

সিলেটের জকিগঞ্জে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার, পাশে চিরকুট

ছবি: সংগৃহীত


সিলেটে জকিগঞ্জ উপজেলায় দুই সন্তানের জনক আব্দুল হাই ছালেক মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জিয়াপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

শনিবার (১৮ মে) সকালে বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর বাজার থেকে ২ মেয়ের জন্য নতুন জামা, ফল ও কাফনের কাপড় নিয়ে রাতে বাড়ি ফিরেন ছালেক। মেয়েদেরকে ঘুম থেকে জাগিয়ে নতুন জামা পরিধান করিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি এবং রাতে আর ঘরে ফিরেননি। পরে শনিবার সকালে তার রক্তাক্ত লাশ পাওয়া যায় বাড়ির পাশে।

এলাকাবাসী জানান, লাশের পাশে একটি পানির বোতল এবং বিষাক্ত কীটনাশক পড়েছিলো। এছাড়াও মৃতদেহের পাশে পড়ে থাকা একটি চিরকুটে লেখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের ইচ্ছাতেই আমি আত্মহত্যা করেছি।

ওই চিরকোটে বাবাকে উদ্দেশ্য করে লিখেন তিনি- ‘বাবা, আমার বকরি গুলো বিক্রি করে আমার স্ত্রীর মোহরানা পরিশোধ করবেন। আর আমার মেয়েগুলোকে দেখে রাখবেন।’

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা না হত্যা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে ছালেক মিয়ার দাম্পত্য কলহ চলছিলো। এর জের ধরেই ছালেক আত্মহত্যা করতে পারেন এলাকাবাসীর ধারণা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক