সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৩:০৮:৫২ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধোপাগুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) বিকালে ঢাকার একটি হাসপাতালে শিপু চক্রবর্তী (৩০) নামের ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে তিনি ধোপাগুল এলাকায় দুর্ঘটনার শিকার হন।। 

নিহত শিপু চক্রবর্তী সিলেটের গোয়াইনঘাট উপজেলার কামাইদ গ্রামের সুদর্শন চক্রবর্তীর ছেলে।

শিপুর পারিবারিক সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে সিলেটের দিকে আসছিলেন শিপু ও তার এক বন্ধু। তাদের মোটরসাইকেল ধোপাগুল এলাকায় আসলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে শিপু ও তার মোটরসাইকেলচালক বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহত দুজনের মধ্যে শিপুর অবস্থা ছিলো আশঙ্কাজনক।

শিপুকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৫টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং রবিবার (১৯ মে) সকাল ১০টায় বাড়িসংলগ্ন শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক