ছবি: নিজস্ব
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেওয়ার দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি।
রবিবার (১৯মে) দুপুর ১টায় দোয়ারাবাজার উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের ব্যবসায়ী,পথচারী ও সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হক নমু,সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক আলতাফুর রহমান খসরু। কৃষি বিষয়ক সম্পাদক এখলাসুর রহমান তালুকদার, ত্রান বিষয়ক সম্পাদক হারুন অর-রশিদ,জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম,উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়,যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাবসহ যুব, ছাত্র, কৃষক ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
লিফলেট বিতরণে জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, এই সরকার ড্যামি এবং তার সব নির্বাচন পাতানো।
সুতরাং আওয়ামী লীগ ও সরকারের মধ্যে ছাড়া এই নির্বাচনে জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই।
তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন মূল্যবৃদ্ধির চিত্র, দুর্নীতি, প্রহসনের নির্বাচন, মামলা-হামলা ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। কলিমউদ্দিন আহমদ মিলন।
এস এইচ টি/




