চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে পারলে বাংলাদেশী আইনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সেমিনারে ব্যারিস্টার নাজির

চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে পারলে বাংলাদেশী আইনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৫:২৪:১৩ পূর্বাহ্ন

চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে পারলে বাংলাদেশী আইনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল


বিশিষ্ট লেখক, সংবিধান বিশেষজ্ঞ ও বৃটেনের প্রতিথযশা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ বলেন, গ্লোবাল ভিলেজে কোন দেশই আজ বিচ্ছিন্ন দ্বীপের মতো নয়।

এক দেশের সাথে অন্য দেশ বিভিন্নভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাংলাদেশ আন্তর্জাতিক প্রায় সব কটি আইন, কভোনেন্ট ও কনভেনশনের সিগনেটরী। বাংলাদেশের একটি সমৃদ্ধ সংবিধান আছে। আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হলে কমন ল বিশ্বের জন্য বাংলাদেশ এক মডেল হতে পারে। আর আইনের শাসন সমাজে পুরোপুরি প্রতিষ্ঠায় আইনের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, উত্তোরাধিকার সূত্রে বাংলাদেশ বৃটিশ থেকে কমন ল সিস্টেম পেয়েছে। ইংরেজী ভাষার সাথে বাংলাদেশের শিশুরা অনেকটা জন্মের পর থেকেই পরিচিত। বাংলাদেশি আইনের ছাত্র/ছাত্রীরা একটু কমিটেড ও ডিটারমিন্ড হলে, তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে  আন্তর্জাতিক অঙ্গনে ভাল করতে পারবে।

বাংলাদেশ ও বৃটেনের আইনের প্রধান সামঞ্জস্য ও পার্থক্যসমুহ ব্যাখ্যায় বিভিন্ন উদাহরণ টেনে ব্যারিস্টার নাজির বলেন বৃটেনে আইন সবার জন্য সমান। সাবেক সিটিং প্রাইম মিনিষ্টার বরিস জনসনকে কোভিড-১৯ রুল ভঙ্গের জন্য পুলিশ জরিমানা করেছিল। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর অপ্রাপ্ত বয়স্ক পূত্রের অপরাধের জন্য ছেলেকে থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনতে হয়েছে।  প্রধানমন্ত্রীর স্ত্রী টিকেট না কেটে ট্রেন চড়লে তাকে  জরিমানা করা হয়।

সম্প্রতি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গ্লোবাল লিগ্যাল এরেনা নেভিগেট করা: আন্তর্জাতিক আইন অনুশীলনে চ্যালেঞ্জ এবং সুযোগসমূহ শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে ব্যারিস্টার নাজির আহমদ বক্তৃতা করছিলেন।

অনুষ্ঠানে  আরও  বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব ল-এর এসোসিয়েট প্রফেসর শেখ আশরাফুর রহমান ও আইন এবং বিচার বিভাগের সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান। সেমিনারটি পরিচালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল স্টুডেন্টস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরান হোসাইন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক