ছবি : নিজস্ব
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ( ১৮ মে) বিকাল সোয়া ৪ টায় উপজেলার সদর বাইপাস সিএনজি স্টেন্ড এলাকায় অভিযান চালিয়ে আজিজুল হাকিম(২২) ও মাসুদ রানা( ২০) নামে দুই জন কে ৯৫ বোতল ফেনসিডিল ও ১০ বোতল মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রসুলপুর( মাতাইন) গ্রামের মৃত মোঃকবির হোসেনের ছেলে আজিজুল হাকিম ও একই গ্রামের মোঃ কবিরের ছেলে মাসুদ রানা।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিওিতে গোয়াইনঘাট থানার এসআই মিথুন তালুকদারের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার বাইপাস সিএনজি স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ৯৫ বোতল ফেনসিডিল ও ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোডকা ১০ বোতল মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায় উদ্ধার হওয়া ফেনসিডিল ও মদের বাজার মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রফিকুল ইসলাম (পিপিএম) বলেন, ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ বোতল মদসহ দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এম সি




