সিলেট নগরীতে অবৈধ স্ট্যান্ড হলেও দেখে মনে হবে বৈধ স্ট্যান্ড,যেন নিত্যদিনের সঙ্গী যানজট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সিলেট নগরীতে অবৈধ স্ট্যান্ড হলেও দেখে মনে হবে বৈধ স্ট্যান্ড,যেন নিত্যদিনের সঙ্গী যানজট

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৮:৪৯:৫৪ পূর্বাহ্ন

সিলেট নগরীতে অবৈধ স্ট্যান্ড হলেও দেখে মনে হবে বৈধ স্ট্যান্ড,যেন নিত্যদিনের সঙ্গী যানজট

ছবি: সংগৃহীত


সিলেট নগরীতে নিত্যদিনের সঙ্গী যানজট। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগে থাকে নগরীর প্রায় প্রতিটি সড়কে। নগরীর ফুটপাত ও সড়ক এখন হকারমুক্ত। তবে হকারদের ছেড়ে দেয়া সেই জায়গায় দখল নিয়ে গড়ে উঠেছে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা স্ট্যান্ড। এমন বেহাল দশায় বিড়ম্বনায় পড়ছেন সড়ক চলাচলকারী পথচারীরা। অবৈধ স্ট্যান্ড হলেও দেখে মনে হবে সবগুলোই বৈধ স্ট্যান্ড।

ট্রাফিক বিভাগ বলছে, সিলেট নগরীর সবগুলো স্ট্যান্ড অবৈধ। তারা যানজট নিরসনে প্রতিনিয়ত কাজ করছে।

সিসিক বলছে, ইতোমধ্যেই ট্রাফিক বিভাগের সঙ্গে কথা হয়েছে। সড়কে যানজটমুক্ত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।

সিলেট সিটি করপোরেশন ও মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ কয়েক বছর ধরে কয়েকবার স্ট্যান্ড উচ্ছেদের চেষ্টা করলেও কোনো সুফল মিলেনি। উল্টো সকালে উচ্ছেদের পর বিকালেই পুরনো রূপে ফিরেছেন দখলদার চালকরা। তাছাড়া বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ স্ট্যান্ড সরিয়ে নেয়ার ব্যাপারে দফায় দফায় ট্রাফিক বিভাগ, শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করেছেন।কিন্তু এখনো রয়েছে গেছে সেই আগের চিত্র।

সরজমিনে দেখা যায়,সিলেট মহানগরীর প্রতিটি পয়েন্টের অবস্থা একই। বিভিন্ন সড়কে যানজট লেগে থাকে ঘণ্টার পর ঘণ্টা। নগরীর কোর্ট পয়েন্ট, কুদরত উল্লাহ পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, সোবহানীঘাট, মেন্দিভাগ, উপশহর, ধোপাদীঘিরপাড়, নয়াসড়ক, শিবগঞ্জ, টিলাগড়, হুমায়ুন রশীদ চত্বর, আম্বরখানা, শাহী ঈদগাহ, মেজরটিলা, সুবিদবাজার, মদিনা মার্কেট, রিকাবীবাজার, মজুমদারী, ওসমানী হাসপাতালের সামনে, মদিনা মার্কেট, বাগবাড়ি, কিনব্রিজের উত্তর ও দক্ষিণ মুখ, কাজির বাজার ব্রিজের উত্তর ও দক্ষিণ মুখ প্রায় সবকটি পয়েন্টেই অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এমনকি বিভিন্ন পাড়া-মহল্লায়ও অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠেছে। যত্রতত্র ষ্ট্যান্ড গড়ে উঠার ফলে পথচারীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা।

নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের উদ্যোগে পার্কিং নিষেধ লেখা সাইনবোর্ড টানানো হয়েছে। কিন্তু সেই সাইনবোর্ডের নিচে দেখা যায় বিভিন্ন চিত্র। সাইনবোর্ডের পাশেই গড়ে তুলছেন স্ট্যান্ড। এতে যানজট সমস্যা থেকেই গেলো। সচেতন নগরবাসী এনিয়ে হতাশার দীর্ঘশ্বাস ত্যাগ করতে শুরু করেছেন।

এব্যাপারে সিলেট সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ পার্কিং ও স্ট্যান্ড অপসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হচ্ছে আমাদের। আমরা এ বিষয় নিয়ে কাজ করছি। ইতোমধ্যেই ট্রাফিক বিভাগের সাথে কথা হয়েছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সিলেট নগরীতে সবগুলো স্ট্যান্ড অবৈধ। পর্যাপ্ত জায়গা না থাকায় এসব অবৈধ স্ট্যান্ড গড়ে উঠছে। এ বিষয়ে সিটি করপোরেশন উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। যত্রতত্র অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছে, আর তা সামাল দিতে কষ্ট করতে হয় আমাদের।

তিনি বলেন, টাকা দিয়েও ভাড়া পওয়া যাচ্ছে না পার্কিংয়ের জন্য জায়গা। সিলেট নগরীর আম্বরখানার স্ট্যান্ডগুলো অনেকবার চেষ্টা করেও সড়ানো যায়নি শুধু জায়গা না থাকায়। শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ জায়গায় ভাড়া নিতে গিয়েও পাচ্ছেন না বলে জানিয়েছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক