কানাইঘাটে কার কোন প্রতীক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন

কানাইঘাটে কার কোন প্রতীক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৪:১৫:৪৫ পূর্বাহ্ন

কানাইঘাটে কার কোন প্রতীক


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলায় ৪র্থ ধাপে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (২০ মে) রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার কানাইঘাট উপজেলার চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এরমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন ও  হাফিজ মাওলানা আলতাফ হোসেনের ভুলবশত হলফনামায় মামলার তথ্য উল্লেখ না করার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ব্যাপারে তারা প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন।

চেয়ারম্যান পদে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া)  সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ (মোটরসাইকেল), প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক সচিব (প্রতিমন্ত্রী) আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন) খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিছ) প্রতীক পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে খেলাফত মজলিশ নেতা মাওলানা খালেদ আহমদ (চশমা) ও সাবেক কাউন্সিলর মো. ফখর উদ্দিন শামীম (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা জাহান (পদ্মফুল)  প্রতীক পেয়েছেন। 

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ, মাইকিং করে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।

উল্লেখ্য, ৪র্থ ধাপে আগামী ৫ জুন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৯শ’ ১৩ জন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক