কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন: পররাষ্ট্রমন্ত্রী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন: পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৪:৩২:২৫ পূর্বাহ্ন

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন: পররাষ্ট্রমন্ত্রী


কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২০ মে) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. হাছান বলেন, নতুন করে কিরগিজস্তানে শিক্ষার্থীদের ওপর হামলা হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক। কিছুক্ষণের মধ্যেই উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত পৌঁছাবে বিশকেকে। পরে তিনি উদ্ভূত পরিস্থিতি বিষয়ে কাজ করবেন।

এরআগে, রোববার (১৯ মে) ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, কিরগিজস্তানে বাংলাদেশের কোনো মিশন নেই। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সমদূরবর্তী দায়িত্বের অংশ হিসেবে কিরগিজস্তানের দেখভাল করেন। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামকে বাংলাদেশি ছাত্রদের নিরাপত্তায় কিরগিজস্তানে যেতে বলা হয়েছে। 

তিনি বলেন, কিরগিজস্তানে বিদেশি ছাত্র বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে। কিন্তু কেউ গুরুতরভাবে আহত হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। আমরা ইতোমধ্যে কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে; যেটিকে কিরগিজ ছাত্রদের সঙ্গে বিদেশি ছাত্রদের (পাকিস্তানি এবং মিশরীয়) সংঘর্ষের ভিডিও বলে দাবি করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর উত্তেজনা বেড়ে যায়, ছড়িয়ে পড়ে সংঘর্ষ। 

এদিকে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুকে মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে শোক জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া এপস্টেল কনভেনশনে যুক্ত হওয়ার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানিয়ে ড. হাছান বলেন, এই কনভেনশনে যুক্ত হলে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে আর কাগজপত্র সত্যায়িত করা লাগবে না।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার