বিয়ানীবাজারে বিদেশ ফেরতদের নিয়ে ব্রাকের কর্মশালা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে বিদেশ ফেরতদের নিয়ে ব্রাকের কর্মশালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৮:২৩:৪৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে বিদেশ ফেরতদের নিয়ে ব্রাকের কর্মশালা


সিলেটের বিয়ানী বাজার বিদেশ ফেরতদের নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রিকরন শীর্ষক একটি ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এমআরএসসি সিলেটের আয়োজনে প্রত্যাশা-০২ প্রকল্পের প্রথম ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান মো. ফরিদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমদ বলেন, সিলেটের ব্রাকের বিদেশ ফেরতদের নিয়ে কাজ করা একটি মহৎ ও ভালো উদ্যোগ। এ উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই। এবং সকল শ্রেণীর মানুষের কাছে প্রচারনা চালানোর আহবান জানান। এসময় এমন মহতি উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করবেন বলে সর্বাত্বক সহযোগিতা করার আস্বাস প্রদান করেন তিনি। 

তিনি আরও বলেন, যারা নতুন বিদেশ যাবেন তারা প্রশিক্ষণ নিয়ে সরকারি সকল নিয়মনীতি অনুসরন করে সঠিক পরামর্শ নিয়ে বিদেশ যেতে। এছাড়া এ কর্মশালায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা-২ নিয়ে আলোচনা করেন সাইকোসোশ্যাল কাউন্সেলর তৌকির মাহমুদ রাজিব ও এছাড়া কর্মশালাটি আয়োজন করেন প্রগ্রাম অর্গানাইজার মো. আতিকু রহমান

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের জনপ্রতিনিধি, সংরক্ষিত আসনের মহিলা প্রতিনিধি, সাংবাদিক, ঈমাম, শিক্ষক, গ্রামের গন্যমান্যব্যক্তি, ছাড়াও অত্র এলাকার বিদেশ থেকে ফেরত আসা প্রতারিত ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিগন। -বিজ্ঞপ্তি

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক