অটোরিকশা চালক ছিনতাই চক্রের দু্ই সদস্য গ্রেপ্তার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

অটোরিকশা চালক ছিনতাই চক্রের দু্ই সদস্য গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৩:১২:১০ পূর্বাহ্ন

অটোরিকশা চালক ছিনতাই চক্রের দু্ই  সদস্য গ্রেপ্তার


সিলেট নগরী থেকে সিএনজি অটোরিকশায় যাত্রী ও চালক বেশে ছিনতাই চক্রে জড়িত থাকার অভিযোগে  দুই ‍জন আটক হয়েছেন। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ইব্রাহিম হোসেন ইমন ও আছকন্দর আলী।

মঙ্গলবার (২১ মে) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ছিনতাইকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে,  সিলেট নগরীতে নিয়মিত ছিনতাইর শিকার হচ্ছেন অনেকে। অটোরিকশা নিয়ে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে কেউ হারাচ্ছেন টাকা আর কেউ দামি মোবাইল। চক্র অটোরিকশার ভেতরে অস্ত্র ধরে অথবা চেতনানাশক স্প্রে করে যাত্রীর সর্বস্ব লুটে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। সম্প্রতি এই চক্র সক্রিয় হয়েছে বলে সামাজিক মাধ্যমে অনেকেই প্রচার করছেন।

এ ব্যাপারে  সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ  বলেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরী হয়েছে চালকরা এসবের সাথে জড়িত। কিন্তু তা সত্য নয়। অনেক সময় যাত্রীবেশে এই কাজ তারা করছে। আবার কেউ কেউ মালিকদের বেশী ভাড়া দিবেন বলে গাড়ি নিয়ে ভাসমানভাবে যাত্রী তুলে এসব অপর্কম করে যাচ্ছে। আমরা সাংগঠনিকভাবে বিষয়টি অনুসন্ধান করছি। ইতোমধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছি।

তিনি আরও বলেন, মালিকরা চালকদের গাড়ি দেওয়ার আগে তাদের এনআইডিসহ সব যাচাই-বাছাই করে দিতে সকল মালিকদের  আহবান করছি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক