অপরাধ কর্মকান্ড ঠেকাতে একক তেররতন এলাকাবাসি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

অপরাধ কর্মকান্ড ঠেকাতে একক তেররতন এলাকাবাসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন

অপরাধ কর্মকান্ড ঠেকাতে একক তেররতন এলাকাবাসি


দীর্ঘদিন থেকে  সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন তেররতন এলাকায় মাদক, জুয়াসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় এবার এলাকাবাসি একাট্টা হয়েছেন।  এলাকার যুব সমাজসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবক্ষয় থেকে রক্ষা করার জন্য এবার তারা দারস্থ হয়েছেন পুলিশের। 

এলাকা রক্ষার্থে সোমবার (২০ মে)  সিলেট মহানগর পুলিশ কমিশনার, র‌্যাব-৯, মহানগর গোয়েন্দা পুলিশ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও শাহপরাণ (রহ.) ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তারা তেররতন এলাকাকে রক্ষা করার পাশাপাশি কিশোর গ্যাংয়ের উৎপাত ঠেকাতে  পুলিশের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- আক্তার হোসেন, জালাল আহমদ সাহেদ, ফটিক মিয়া, সৈয়দ রহিম আলী রাসু, এনাম আহমদ, সবুজ আলী, দেলোয়ার হোসেন দিনার, রুহেল, মুন্না আহমদ, আব্দুস সাদিক তারেক, আবুল কাশেম, মান্না আহমদ, মাহফুজ আহমদ, মুক্তা আহমদ, মারুফ আহমদসহ এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক