জাল ভোট দিতে গিয়ে তরুণ-তরুণী আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

জাল ভোট দিতে গিয়ে তরুণ-তরুণী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৫:২৬:৫৫ পূর্বাহ্ন

জাল ভোট দিতে গিয়ে তরুণ-তরুণী আটক


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে এসে দুই কেন্দ্রে দুজন আটক হয়েছেন। এর মধ্যে একজন কোম্পানীগঞ্জ থানাসদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও অপরজন উপজেলার পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটক হন। 

আটক দুজনের মধ্যে একজন তরুণ ও একজন তরুণী।

জানা গেছে, মঙ্গলবার (২১ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানাসদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জামিল হোসেন নামের এক তরুণ আটক হয়েছেন। তিনি তার বড় ভাই কামরান হোসেনের (২৪) ভোট দিতে এসেছিলেন। জামিল উপজেলার বুড়দেও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার নাহিদ হাসনাইন।

তিনি জানান, জামিল তার বড় ভাইয়ের ভোট দিতে আসলে পোলিং এজেন্টরা তাকে চিনতে পারেন এবং দায়িত্বরত প্রিসাইডিং অফিসারকে অবহিত করেন। এসময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

অপরদিকে, উপজেলার পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে সোনিয়া বেগম (২০) নামের এক তরুণী আটক হয়েছেন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইটিং অফিসার।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক