কোম্পানীগঞ্জে হিট স্টোকে ভোটারের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে হিট স্টোকে ভোটারের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৫:৩৫:২১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে হিট স্টোকে ভোটারের মৃত্যু


সিলেটের কোম্পানীগঞ্জে ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে তীব্র গরমের কারণে মাথা ঘুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে। 

নিহত মফিজ মিয়া (৫৫) কোম্পানীগঞ্জ উপজেলার চাতলপাড়ের বিলাজুর গ্রামের মৃত তাজু ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম দস্তগীর।

স্থানীয় সূত্র জানায়, মফিজ মিয়া তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে পাশের একটি খাল নৌকাযোগে পার হতে গিয়ে নৌকায় উঠার আগেই মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. গোলাম দস্তগীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তীব্র গরমে হিট স্টোকের কারণে মৃত্যু ঘটতে পারে। তবে চিকিৎসক বিষয়টি নিশ্চিত করতে পারবেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক