সিলেটের ১০ উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সিলেটের ১০ উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৫:৪৫:১০ পূর্বাহ্ন

সিলেটের ১০ উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন

ছবিঃ মোবারক হোসেন পাপ্পু


সিলেটের ১০ উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কয়েকটি কেন্দ্রে জাল ভোট ছাড়া কোন ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি।

জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোটে কয়েকজন জাল ভোটার গ্রেফতার হয়েছেন। এখন চলছে ভোট গননা। গননা শেষে ফলাফল শুনার অপেক্ষায় প্রহর গুনছেন ভোটার ও প্রার্থীরা।

চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ধাপে  সিলেট বিভাগের ১০টি উপজেলায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।

ভোট চলাকালীন কোথাও বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটার খবর পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়ার অভিযোগে সিলেজ জেলার কোম্পানীগঞ্জে দুজন ও জৈন্তপুরে দুজন আটক হয়েছেন। এছাড়া জৈন্তাপুরে ভোটকেন্দ্রের বুথে মোবাইল ফোন নিয়ে একসঙ্গে ৬ যুবক প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। 

সিলেট বিভাগে ভোট অনুষ্ঠিত হওয়া উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা। 

একই দিনে মৌলভীবাজার সদর উপজেলায়ও ভোটগ্রহণের কথা থাকলেও দুদিন আগে সে উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক