জলাবদ্ধতা নিরসনে সিসিক কর্মচারীদের প্রশিক্ষণ দিবে সেনাবাহিনী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

জলাবদ্ধতা নিরসনে সিসিক কর্মচারীদের প্রশিক্ষণ দিবে সেনাবাহিনী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৮:০৩:৫১ পূর্বাহ্ন

জলাবদ্ধতা নিরসনে সিসিক কর্মচারীদের প্রশিক্ষণ দিবে সেনাবাহিনী


নগরীর জলাবদ্ধতা নিরসনে করতে সিলেট সিটি কর্পোরেশনের চালক ও মেকানিকদের কারিগরী প্রশিক্ষণ দিবে সেনাবাহিনী। মঙ্গলবার (২১ মে) নগর ভবনের সভাকক্ষে সিসিক ও সেনাবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ কারিগরী প্রশিক্ষণ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ প্রস্তাবনা অনুযায়ী ‘ট্রেইন দ্য ট্রেইনার্স’র আওতায় সিটি কর্পোরেশনের চালক ও মেকানিকদের প্ল্যান্ট পরিচালনা, বিভিন্ন যান-যন্ত্রাদি রক্ষণাবেক্ষণ ও অপারেটিং স্বল্পমেয়াদী প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে সিলেট সেনাসদরের প্রকৌশল প্রশিক্ষণ দল। মঙ্গলবার থেকে শুরু করে আগামী ১৫ দিন পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করবেন তারা। 

এসময় সিলেট সিটি কর্পোরশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, পরিবহন শাখার বিভাগীয় প্রধান নির্বাহী প্রকৌশলী লেঃ কর্নেল মাহমুদুল্লাহ সজীব (অব:), সহকারী প্রকৌশলী যান্ত্রিক (শাখা প্রধান) তানভীর আহমদ তামিম ও পরিবহন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক