জৈন্তাপুরে আনারস প্রতীক নিয়ে লিয়াকত আলীর জয়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন

জৈন্তাপুরে আনারস প্রতীক নিয়ে লিয়াকত আলীর জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৮:৩৩:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আনারস প্রতীক নিয়ে লিয়াকত আলীর জয়


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে  সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। 

এ নির্বাচনে  সিলেটের জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী। তিনি ২৩ হাজার ৯শ ৫৬টি ভোট পেয়েছেন।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে  সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ প্রার্থী অংশ নিয়েছেন। যেখানে চেয়ারম্যান পদে চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন লড়ছেন।

জৈন্তাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬টি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক