কোম্পানীগঞ্জে মজির উদ্দিনের জয়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন

কোম্পানীগঞ্জে মজির উদ্দিনের জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৮:৩৮:০৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মজির উদ্দিনের জয়


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সূত্রে পাওয়া তথ্য মতে, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো.মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৭১৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট।

এদিকে, বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মজির উদ্দিনের আইডিতে আলহামদুলিল্লাহ লিখে একটি স্ট্যাটাস দেয়া হয়।

উল্লেখ্য- কোম্পানীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ১৯ হাজার ৯৪২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক