আজমিরীগঞ্জে চোলাই মদসহ মাদক বিক্রেতা আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে চোলাই মদসহ মাদক বিক্রেতা আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে চোলাই মদসহ মাদক বিক্রেতা আটক

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩৯ লিটার চোলাই মদসহ সুনিল চন্দ্র দাস (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ মে) রাতে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজারের মার্কুলি অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করা হয়। আটককৃত সুনিল দাস উপজেলার বদলপুর ইউনিয়নের পাহারপুর গাঙ্গ চরহাঠি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বদলপুর ইউনিনের পাহারপুর বাজারে প্রতিদিন সন্ধ্যা নামার পর পরই দৈনন্দিন জিনিষপত্র বিক্রির মত চোলাই মদ বিক্রেতারা বাজারের বিভিন্ন স্থানে শতশত লিটার চোলাইমদ বিক্রি করতে বসে। সেই মদ পান করে পাহারপুর বাজারসহ আশেপাশের বিভিন্ন গ্রামের ভিতরে মাদকসেবীরা মাতলামিতে মেতে উঠে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ভূপেন্দ্র চন্দ্র বর্মনসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাহারপুর বাজারের মার্কুলি স্ট্যান্ডের সংলগ্ন পিন্টু দাসের মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে ৩৯ লিটার চোলাই মদসহ  সুনিল দাসকে আটক করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সুনিল দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার