গোয়াইনঘাটে বিজয়ের হাসি স্বপনের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন

গোয়াইনঘাটে বিজয়ের হাসি স্বপনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৯:০২:৪১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিজয়ের হাসি স্বপনের


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। এ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদকে হারিয়ে শেষ হাসি হেসেছেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা (কোষাধ্যক্ষ) ঘোড়া প্রতীকের প্রার্থী শাহ আলম স্বপন।

জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির বহিস্কৃত (কোষাধ্যক্ষ) নেতা শাহ আল স্বপন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট। 

উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৪টি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক