জৈন্তাপুর উপজেলা নির্বাচনে তিনটি পদে যারা বিজয়ী হলেন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুর উপজেলা নির্বাচনে তিনটি পদে যারা বিজয়ী হলেন

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ১২:১৪:৪১ অপরাহ্ন

জৈন্তাপুর উপজেলা নির্বাচনে তিনটি পদে যারা বিজয়ী হলেন

ছবি : নিজস্ব


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি। সেই সাথে ভাইস চেয়ারম্যান পদে শ্রমিক নেতা শাহাদ উদ্দিন সাদ্দাম ও ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি সুনারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হন।

মঙ্গলবার ( ২১ মে ) রাতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে তথ্য ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষনা করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

৪৬টি কেন্দ্র হতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৬২ হাজার ৬ শত ৯২ টি বৈধ ভোট যার মধ্যে ১১ শ ৮১টি ভোট বাতিল বলে গন্য হয়। চেয়ারম্যান পদে এম লিয়াকত আলি আনারস প্রতীক নিয়ে  ৩৭ হাজার ৯শত ৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু কাপ পিরিচ প্রতীক নিয়ে   পেয়েছেন ২৪ হাজার ১০টি ভোট। চেয়ারম্যান পদে বাকি প্রার্থীর মধ্যে ইসমাইল আলি আশিক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৭ টি ভোট। 

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশ নেন। তার মধ্যে টিউবওয়েল প্রতীক নিয়ে সাহাদ উদ্দিন সাদ্দাম ২৩ হাজার ৮ শত ৮৬টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমেদ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১ শত ৪২ টি ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চিকনাগোল ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি সুনারা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮ শত ৩২ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে পারভীন আক্তার পেয়েছেন ১৫ হাজার ৭ শত ৪২ টি ভোট। এ বছর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক