সিলেটে বাসা ভাড়া করে চলছিল পতিতাবৃত্তি, আটক ৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সিলেটে বাসা ভাড়া করে চলছিল পতিতাবৃত্তি, আটক ৬

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৮:৫২:১৯ পূর্বাহ্ন

সিলেটে বাসা ভাড়া করে চলছিল পতিতাবৃত্তি, আটক ৬

ছবি: সংগৃহীত


সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় একটি কলোনী থেকে অসামাজিকতার সময় ৬ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলো- মো: সাচ্চু মিয়া ওরফে শান্ত (২৮), খলিল (৬০), দানা মিয়া ওরফে পায়েল (২২), মো: মাজহারুল ইসলাম (২৯), রাশিদা আক্তার (২৬), সুবর্না আক্তার স্বপ্না (২০)। 

এদের মধ্যে মো: সাচ্চু মিয়া ওরফে শান্ত কদমতলী এলাকার হোটেল তিতাসের পতিতাবৃত্তি করার দায়ে মানবপাচার আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামী।

মঙ্গলবার দিবগত রাত পৌনে ১ টার দিকে গোটাটিকর এলাকার নগর ম্যানশনের কলোনীতে ডিবির এডিসি শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই কলোনীটিতে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জমজমাট পতিতাবৃত্তি চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের বিভিন্ন আপত্তিকর গ্রুপ থেকেও তারা খদ্দের সংগ্রহ করত। প্রায় সময়ই এই কলোনীতে অচেনা লোকজনের আনাগোনা ছিল।

এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কলোনীতে অনেকগুলি ছোট ছোট রুম রয়েছে। তাই এটিকেই তারা নিরাপদে বেছে নিয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মানাবপাচার আইনে (মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক