লাখাইয়ে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল সংগ্রহ উদ্বোধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

লাখাইয়ে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল সংগ্রহ উদ্বোধন

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০২:০৭:৩২ পূর্বাহ্ন

লাখাইয়ে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল সংগ্রহ উদ্বোধন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায়  শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ' আন্তেরীণ বোরো সংগ্রহ-২০২৪ সরকারিভাবে  ইরি-বোরো  মৌসুমে   কৃষকদের নিকট থেকে ধান ও সাদিয়া অটো রাইস মিল এর কাছ থেকে সরকারি ভাবে বোর  চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২২ মে  বুধবার সকাল ১১টায়  উপজেলা খাদ্যগুদামে ধান চাউল সংগ্রহ অভিযানের  ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা।

লাখাই উপজেলায় চলতি বোর মৌসুমে ১৪৫১ মেট্রিক টন ধান ও ১৭৯১ টন সিদ্ধ   চাউল ও ৭৫ টন আতপ চাউল  সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সংগ্রহ অভিযান চলবে ২০২৪  সালের  ৩১ আগষ্ট  পর্যন্ত ।

এ সময় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল হোসেন,   ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমির আলী  লাখাই প্রেসক্লাব সহ সভাপতি  এম, এ ওয়াহেদ,  লাখাই প্রেসক্লাব সহ সভাপতি   আশীষ দাশগুপ্ত, সাদিয়া অটো রাইস মিল মালিক আলমগীর মিয়া, কৃষক  জুলহাস মিয়া প্রমুখ

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার