বরইকান্দি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বরইকান্দি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০২:৫৪:১২ পূর্বাহ্ন

বরইকান্দি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান


দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহি বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি কাজী আশরাফ উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে ও গভর্নিং বডির সদস্য মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ হযরত মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আয়শা খাতুন কলি, এমসি কলেজের সাবেক অধ্যাপক ওয়াহিদুর রব, মাদরাসার অধ্যক্ষ মো: রিয়াজ উদ্দিন, মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও অত্র মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ হারুনুর রশিদ, ফয়জুল হক চৌধুরী।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট নুরুল হক, সাবেক শিক্ষক মাওলানা কুদ্দুস, মাওলানা বদরুল হক, মাওলানা ইদ্রিস আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য ইয়াহিয়া খান, কাজী জাফর আহমদ, মাদরাসার সাবেক ছাত্র মাওলানা নিজাম হোসেন, দেওয়ান মফিজুর রহমান খান, আশফাক আহমদ ছালিক, সাবেক ছাত্র ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান নিজাম আল-দ্বীন, আপ্যায়ন বিভাগের প্রধান ও সাবেক ছাত্র কামরুল ইসলাম রাসেল, আপ্যায়ন বিভাগের সদস্য সাকির আহমদ, প্রচার বিভাগের সদস্য জাবেদ আহমদ,আনোয়ারুল হক চৌধুরী, শাহ রুম্মান,রশিদ আহমদ, মো: গোলজার হুসাইন, কাজী নোমান আহমদ, বদরুল হোসেন বাদল, দুলাল আহমদ, ফয়জুল ইসলাম জায়গিরদার, আব্দুর রশিদ, মাহফুজ চৌধুরী, জইন উদ্দিন,,এনাম আহমদ, জনি, আবির, কামাল।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক