সিলেটে লিয়াকত, মজির ও স্বপনের বাজিমাত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

বিভাগের ১০ উপজেলায় শান্তিপূর্ণ ভোট

সিলেটে লিয়াকত, মজির ও স্বপনের বাজিমাত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৪:২৫:৪৬ পূর্বাহ্ন

সিলেটে লিয়াকত, মজির ও স্বপনের বাজিমাত


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার সারাদেশের ১৫৭টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৩টিসহ বিভাগের ১০টি উপজেলাতেও অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন ভোটারগণ। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহন চলে। এতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর অবস্থানের কারণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিভাগের মধ্যে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এসব উপজেলাসমূহে সাধারণ ছুটি ছিল। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

আমাদের কোম্পানীগঞ্জ প্রতিনিধির ফারুক আহমদ জানান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামীম আহমদ পরাজিত হয়েছেন। এ উপজেলায় আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন বিজয়ী হয়েছে। মজির উদ্দিনের প্রাপ্ত ভোট ২৮ হাজার ৭১৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদের প্রাপ্ত ভোট ২১ হাজার ৯১১টি।

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু জানান, এ উপজেলায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। লিয়াকত আলীর প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার চৌধুরীর প্রাপ্ত ভোট ২৩ হাজার ৯৫৬টি।

গোয়াইনঘাট প্রতিনিধি হেলাল আহমদ বাদশা জানান, এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা শাহ আলম স্বপন। স্বপনের প্রাপ্ত ভোট ৪৫ হাজার ৬৭টি ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুকের প্রাপ্ত ভোট ২৬ হাজার ৭৭০টি ভোট। 

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ। তার প্রাপ্ত ভোট ১৮ হাজার ৮৮৩টি ভোট। নিকটকম প্রতিদ্বন্দ্বী জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা। প্রাপ্ত ভোট ১১ হাজার ৬৩৫টি।

তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রথম বার প্রতিদ্বন্দ্বিতা করে বাজিমাত করেছেন যুবলীগ নেতা আফতাব উদ্দিন। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৫১৫ ভোট। নিকটকম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের প্রাপ্ত ভোট ২০ হাজার  ৬৪০টি।

বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী রফিকুল ইসলাম তালুকদার। তার প্রাপ্ত ভোট ১৪ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বর্মণ। তার প্রাপ্ত ভোট ১৩ হাজার ৯৭৬টি।

জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম। তার প্রাপ্ত ভোট ২৯ হাজার ১১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি নুরুল হক আফিন্দী। তার প্রাপ্ত ভোট ১৩ হাজার ৬৯৮টি।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন শাহজাহান খান। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা রওনক আহমেদ অপু। তার প্রাপ্ত ভোট ১৯ হাজার ৫৯৮টি।

অন্যদিকে রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে এগিয়ে আছেন আনোয়ার হোসেন সালেহী। নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে এগিয়ে আছেন মুজিবুর রহমান সেফু। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক