পবিত্র হজ্ব পালনে চেয়ারম্যান আমিরুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

পবিত্র হজ্ব পালনে চেয়ারম্যান আমিরুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৪:৫১:২৮ পূর্বাহ্ন

পবিত্র হজ্ব পালনে চেয়ারম্যান আমিরুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাঁও  ইউনিয়নের  চেয়ারম্যান  ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল স্বস্ত্রীক পবিত্র হজ্ব পালনে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করেছেন। 

বুধবার  (২২ মে) বেলা চারটায় তিনি পবিত্র হজ্ব পালনে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।তিনি সঠিক নিয়মে পবিত্র হজ্ব পালন করতে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 এদিকে দুপুর ১ টায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন কমপ্লেক্সে পবিত্র হজ পালনে যাত্রা উপলক্ষে চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলকে পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং প্যানেল চেয়ারম্যান আমিনুর রশীদ শামীম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য  খালেদ আহমদ,মতিউর রহমান, আজির উদ্দীন, আনিসুর রহমান, এরশাদ আলী,আফতার হোসেন,জালাল উদ্দিন, দশরত সরকার, আয়েশা আক্তার, ফাতেমা বেগম, ইউনিয়ন পরিষদের সচিব নাসির উদ্দীন, কম্পিউটার অপারেটর জাহেদ আহমদ, সালুটিকর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামসুদ্দিন, সালুটিকর বাজার ব্যবসায়ী,জফুর উদ্দিন, সেলিম আহমদ, সিলেট জেলা তাতীলীগের দপ্তর সম্পাদক, আলাজুর রহমান।চেয়ারম্যান আমিরুল সময় স্বল্পতার কারনে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ব্যবসায়ী, দলীয় নেতৃবৃন্দ, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি সকলের কাছে ক্ষমা ও দোয়া প্রত্যাশী। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক