সিলেটে ছিনতাইয়ের অভিযোগে দুই চালককে আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সিলেটে ছিনতাইয়ের অভিযোগে দুই চালককে আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন

সিলেটে ছিনতাইয়ের অভিযোগে দুই চালককে আটক

ছবি: সংগৃহীত


সিলেটে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই চালককে আটকের পর কারাগারে প্রেরন করা হয়েছে। আজ বুধবার (২২ মে)  আটককৃতদের পুরোনো একটি চুরির মামলা দেখিযে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে শাহপরান থানা পুলিশ নিশ্চিত করেছে।

এরআগে গত মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ছিনতাইর অভিযোগে তাদের আটক করে পুলিশে সোর্পদ করে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। আটককৃতরা হলো অটোরিকশা চালক আছকন্দর আলী ও ইব্রাহিম হোসেন ইমন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে।

শাহপরান (রহ.) থানার এক কর্মকর্তা জানান, সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ছিনতাইয়ের অভিযোগে যে দুজনকে আটক করা হয়েছিলো জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। পরে তাদের পুরোনো একটু চুরির মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ জানান, কিছুদিন ধরে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে দুর্বৃত্তরা ওঠে ছিনতাই করে আসছে। এর দায় পড়ছে চালকদের ওপর। এমন অভিযোগ পাওয়ার পর অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা গোপনে তথ্য সংগ্রহে নামেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আছকন্দর আলী ও ইব্রাহিম হোসেন ইমন নামের দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছিলো। এরা কোন স্ট্যান্ডের আওতাভুক্ত চালক নয়। অধিক ভাড়া দেওয়ার লোভ দেখিয়ে তারা মালিকদের কাছ থেকে অটোরিকশা নিয়ে অপকর্ম করতো।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক