বিশ্বনাথ ক্যামব্রিয়ান কলেজের স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিশ্বনাথ ক্যামব্রিয়ান কলেজের স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:১২:৪০ পূর্বাহ্ন

বিশ্বনাথ ক্যামব্রিয়ান কলেজের স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

ছবি : নিজস্ব


সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ শাখার বার্ষিক স্টুডেন্ট কাউন্সিল ২০২৪ সম্পন্ন হয়েছে।  বুধবার (২২ মে ) সকাল ১১টা হতে, ৪টি পদে ৩য় শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত ক্লাস সমূহে মোট ভোটার সংখ্যা ৩৬৫জন। এতে কাস্টিং হয়েছে ৩১২ ভোট।

কলেজ শাখার তিনটি পদে বিজয়ী হয়েছেন: এমদাদ আহমেদ সাকিব (ভিপি), নাদিয়া আক্তার তান্নি (জিএস), আফজাল হোসেন (কোষাধ্যক্ষ)।  ক্লাস ক্যাপ্টেন হিসেবে যারা বিজয়ী হয়েছে: আব্দুর রহিম সাব্বির (১০ম), রাজু আহমেদ (৯ম), মাজেদ আহমেদ (৮ম), নাজমুল আহমদ রিয়াদ (৭ম), তাহিয়া (৬ষ্ঠ), আল ইয়ামিন ফারদিন (৫ম), মাহমুদা আক্তার তানিশা (৪র্থ), আল মারওয়ান রাকিন (৩য়)। স্কুল শাখার প্রতি শ্রেণিতে নিজ নিজ ক্লাসের শিক্ষার্থীদের গোপন ব্যালটের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের অধিকার। প্রতিটি শিক্ষাঙ্গনে যোগ্য এবং মেধাবী নেতৃত্ব তৈরির মানসে-প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষানীতিকে শ্রদ্ধা রেখে, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এই স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠান হাতে নেয়। 

ক্যামব্রিয়ান স্টুডেন্ট কাউন্সিল ২০২৪ এর নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন ও ফলাফল ঘোষণা করেন: অধ্যক্ষ দুলাল আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার রফিক আহমদ, সহকারী শাহীন আলম বিজয় ও বুশরা বেগম। প্রিজাইডিং অফিসার পূর্ণিমা পাল বর্ষা, সাব্বির আহমেদ, সহকারী বাপ্পি মালাকার ও রুপালি তালুকদার। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে-ক্যামব্রিয়ান ছাত্র সংসদের বর্তমান দায়িত্বশীলরা। 

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দীন, পরিচালক মুহাম্মদ সুমন। 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ'র শিক্ষক আখতারুজ্জামান জাহিদ, সাবিনা বেগম, আনহার আহমদ, আবদুল মুবিন আলেক, হাফিজ আবুল লেইছ, নাঈমা বেগম, ইশরাত জাহান, হাফছা বেগম ও তানিয়া আহমেদ। 

স্টুডেন্ট কাউন্সিলের রিটার্নিং অফিসার ও কলেজের অধ্যক্ষ দুলাল আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রতিটি রুপরেখা অনুযায়ী চলছে, আজকে স্টুডেন্ট কাউন্সিলে উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে, এই শিশুরাই আগামীর উন্নতশীল রাষ্ট্র গঠনে হাতিয়ার হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই ও প্রতিষ্ঠানের অভিভাবক, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক