সড়ক দুর্ঘটনারোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনারোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনারোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু

ছবি: সংগৃহীত


সড়ক দুর্ঘটনারোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু করেছে জেলা পুলিশ।

বুধবার (২২ মে) সকাল থেকে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ’র নির্দেশে পৌর শহরের হাজীপাড়া পয়েন্ট থেকে শুরু হয় এই অভিযান চলে দিনব্যাপি।

পাশাপাশি জনসচেতনতা বাড়াতে চালানো হয় প্রচার প্রচারণা। প্রথম দিনের এ অভিযানে ইতিমধ্যে ৩০ টি’র বেশি মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকায় আটক করা হয়।

পাশাপাশি যেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানেই পুলিশের সহযোগিতায় একটি হেলমেটের দোকান বসানো হয়েছে। যারা হেলমেট বিহীন মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা সেখান থেকেই স্বল্পমূল্যে হেলমেট ক্রয় করে জেলা পুলিশের মাধ্যমে তাদের সেই হেলমেট পড়িয়ে ছেড়ে দেয়া হয়। একই সাথে চলকরা সবাই যাতে হেলমেট পরে মোটরসাইকেল চালান সেই অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সুনামগঞ্জে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। আর তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। এ ধরণের দুর্ঘটনারোধে জেলায় থাকা পেট্রলপাম্পে হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে কোন মোটরসাইকেলে যেন তেল বিক্রি করা না হয় তার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক