বৌদ্ধ যুব পরিষদ সিলেটের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বৌদ্ধ যুব পরিষদ সিলেটের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৯:০৩:২০ পূর্বাহ্ন

বৌদ্ধ যুব পরিষদ সিলেটের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ

ছবি: সংগৃহীত


শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২৫৬৮ বুদ্ধবর্ষ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও শিশুদের মাঝে পানি বিতরণ করা হয়েছে। 

বুধবার (২২ মে) সিলেট মহানগরীর ঘাসিটোলা, কলাপাড়া, নবাবরোড, শেখঘাট এলাকার অসহায় মানুষের মাঝে প্রায় পাঁচশত রান্না করা খাবারের প্যাকেট ও পাঁচশত পানি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, মহানগর হাসপাতাল এর পরিচালক মাসুদ আহমেদ, সহকারী অধ্যাপক শিব্বির আহমেদ, রমা বড়ুয়া, শেলু বড়ুয়া, টিনা বড়ুয়া, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয় প্রমূখ। 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া।



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক