সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৯:১১:০৩ পূর্বাহ্ন

সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির জরুরী সভা বুধবার (২২ মে) সন্ধ্যায় সিলেট নগরীর মধুশহীদ ভাতালিয়াস্থ কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী এর সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল হোসেন আহমদ মামুন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর, আখতার রসিদ চৌধুরী, আব্দুল ফাত্তাহ বকশী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলাউদ্দীন বাদশা, মতিউল বারী খুর্শেদ, শেখ কবির আহমদ, মির্জা বেলায়েত হোসেন লিটন, আব্দুল হাকিম, সোলেমান হোসেন, লল্লিক আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান মন্তাজ, সাব্বির আহমদ, সোহেল আহমদ, লিয়াকত আলী, মালেক আহমদ, সেলিম আহমদ মাহমুদ, উজ্জ্বল রঞ্জন চন্দ্র,  সালাহ উদ্দীন রিমন, রাজিব কুমার দে রাজু, মইনুল হক স্বাধীন, মো. মানিক মিয়া, এনামুল হক সোহেল, লোকমান আহমদ, আব্দুর রহিম, মঈনুল ইসলাম, মো. শামসুল আলম, এমরান আহমদ, শেখ মো. শরিফ, শামীম হোসেন আহমদ, রায়হান আহমদ সানী, সেলিম আহমদ, প্রদীপ কান্তি পালন, শহিদ আহমদ, আশরাফ উদ্দীন, সবুর আহমদ, মিনহাজ পাঠান, রুবেল বক্স, সোয়েব আহমদ প্রমুখ। 

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, বিগত দিনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বর্তমানে বৈশ্বিক মন্দা ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সিলেট নগরবাসী এখন জর্জরিত।  অযৌক্তিক ও বৈষম্যমূলক ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স এর কার্যক্রমে সিলেট নগরবাসী মর্মাহত, হতবাক ও বিক্ষুব্ধ। সিসিকের রাজস্ব বৃদ্ধির নামে এই অযৌক্তিক ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স সিলেট নগরবাসী মানে না। অবিলম্বে সিসিকের অযৌক্তিক ও বৈষম্যমূলক ধার্য্যকৃত হোল্ডিং ট্যাক্স বাতিল করার জোর দাবী জানান তিনি।

তিনি বলেন, সিসিকের এই অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স অনতিবিলম্বে উক্ত এসেসমেন্ট বাতিল করতে হবে, না হলে সিলেট নগরবাসী তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যেতে বাধ্য হবে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক